ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে ও তাঁর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত রোববার (৮ নভেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলার থানারোডস্থ নয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমদ দর্পন, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো, আব্রাহাম লিংকন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান কবির পাপ্পু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, আগিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কুররোম, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, যুবদল নেতা রুবেল, জুয়েল, আলামিন, ওয়াসিম, সুমন ফকির, খান সুহেল, আব্দুল হেলিম, আব্দুল আউয়াল, আনার ও শাহ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, সংসদ সদস্য মানসুরা আলমের নির্দেশনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০২:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬