ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বগুড়ায় জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি, অনুষ্ঠিত বিশেষ কল্যাণ ও আইনশৃঙ্খলা সভা

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বগুড়া জেলা পুলিশের আয়োজনে গ্র্যান্ড মাস্টার প্যারেড, বিশেষ কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বগুড়া জেলা পুলিশ লাইন্সে আয়োজিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে অভিবাদন জানায়। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরে বগুড়া জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের দৈনন্দিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা, কর্মপরিবেশ ও কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ডিআইজির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

সভায় পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা ও জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

এরপর বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাঠপর্যায়ের কার্যক্রম ও সাম্প্রতিক অর্জন পর্যালোচনা করা হয়। জেলার নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

বগুড়ায় জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি, অনুষ্ঠিত বিশেষ কল্যাণ ও আইনশৃঙ্খলা সভা

আপডেট সময় ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬