ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদান এবং তাঁদের স্বার্থ সংরক্ষণের অংশ হিসেবে এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 


















