ময়মনসিংহ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

গণশুনানি চলাকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সেবাপ্রত্যাশী ও সেবাগ্রহীতাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ গণশুনানিতে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার এ উদ্যোগে উপস্থিত সেবাপ্রত্যাশীরা তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা

আপডেট সময় ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬