ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা আওয়ামী লীগের নামে যেকোনো সাধারণ কর্মসূচিও বেআইনি বলে মন্তব্য করেছেন জাহেদ উর রহমান ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার বলেছেন হাসনাত আবদুল্লাহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাকসহ ৩৬ মোবাইল ও চালক আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকটি তল্লাশি করে ৩৬টি চোরাই ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
​

গত সোমবার (১৬ নভেম্বর) বিকালে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।আটককৃত ট্রাকচালক জসিম শেখ (২৭) ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার উমকান্ড এলাকার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল রোববার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে পাথরবোঝাই ভারতীয় ট্রাকটিতে (ডব্লিউবি-৭৩-জি-৪০০১) তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে চালকের ক্যাবিনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু জানান, ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটি এবং চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় নাগরিক চালক জসিম শেখকে আটক করা হয়েছে।

​উদ্ধারকৃত মোবাইল ফোন, পাথর এবং জব্দকৃত ভারতীয় ট্রাকের মোট বাজারমূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাকসহ ৩৬ মোবাইল ও চালক আটক

আপডেট সময় ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬