ঝালকাঠির কাঁঠালিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মেহেদী হাসান। রবিবার (১৫ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে কাঁঠালিয়া থানার ওসির দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পর নবাগত ওসিকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
যোগদানকালে তিনি বলেন, ‘কাঁঠালিয়া থানাকে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ দমন এবং জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর থাকবে।’
উল্লেখ্য, এর আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই যোগদানে কাঁঠালিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে এলাকাবাসী আশাবাদী।

স্টাফ রিপোর্টার 



















