ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দিনাজপুরে পুলিশে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন রিজভী শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা জেলায় টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলায় তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রমের শেষ দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে Physical Endurance Test (PET)-এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে মিলব্যারাক পুলিশ লাইন্সের ১ নম্বর গেট দিয়ে বাছাইকৃত প্রার্থীদের প্রবেশ ও উপস্থিতি নিশ্চিত করার পর মাঠে শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম শুরু হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পরে তিনি মহিলা প্রার্থীদের ১ হাজার মিটার এবং পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড়ের মাধ্যমে দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি ও সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার সুলতানা ফারমানা মাফি; ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্, ট্রাফিক দক্ষিণ) এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ বিভাগের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম; নিয়োগ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ঢাকা জেলা পুলিশের কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রমের শেষ দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার শামীমা পারভীন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

এ সময় তিনি প্রার্থীদের নিয়োগের বিষয়ে কোনো অসাধু চক্র, দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করেন। তিনি স্পষ্টভাবে জানান, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই।পরিশেষে, প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে নিয়োগ বোর্ডের সভাপতি প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

ঢাকা জেলায় টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় ০৩:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬