জনসাধারণের সমস্যা, অভিযোগ ও প্রস্তাবনা সরাসরি শুনে প্রয়োজনীয় সমাধান ও সরকারি সেবা নিশ্চিত করতে নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা সরাসরি শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনসাধারণের উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
জনসাধারণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ স্থাপন, নাগরিক সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবার মান উন্নয়নে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















