খুলনার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের একজন মানবিক, সদয় ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে তাঁর ধারাবাহিক উদ্যোগ খুলনাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
করোনাকালীন সংকটময় সময়ে তিনি নিজ বেতনের অর্থ থেকে গরিব, অসহায়, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। রিকশাচালকসহ বিভিন্ন পেশার অসচ্ছল মানুষকে খুঁজে বের করে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
শুধু মহামারিকালেই নয়, নিয়মিতভাবেই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে এতিম শিশুদের কল্যাণে তাঁর ভূমিকা প্রশংসনীয়। শিশুদের জন্য পবিত্র কোরআন শরিফ, খাদ্যসামগ্রী, পোশাকসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়ে তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমানুষের আস্থার জায়গা তৈরি করেছেন এই কর্মকর্তা। এমন একজন মানবিক ও জনবান্ধব পুলিশ সুপারকে কাছে পেয়ে খুলনাবাসী আনন্দিত ও গর্বিত। তাঁর এই মানবিক পথচলা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা স্থানীয়দের।

খুলনা প্রতিনিধি 


















