ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

খুলনার বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত ও বকেয়া আদায়ে কঠোর অবস্থানের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বুধবার এ অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে বকেয়া বিল পরিশোধ না করায় কয়েকটি বিদ্যুৎ মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি যেসব গ্রাহকের বিল বকেয়া রয়েছে, তাদের সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বিল পরিশোধের নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে।
​

বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে বকেয়া বিল আদায় এবং গ্রাহকদের সচেতন করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের আরও দায়িত্বশীল করা, বকেয়ার পরিমাণ কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে গতিশীল ও সুশৃঙ্খল রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
​

অভিযানসংশ্লিষ্টরা গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি যথাসময়ে বিল পরিশোধ করা প্রত্যেকের দায়িত্ব। মাসের পর মাস বিল বকেয়া রাখলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করে সংযোগ সচল রাখার পাশাপাশি সুশৃঙ্খল বিদ্যুৎ ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী

বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ১২:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬