ময়মনসিংহ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২ পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে জমির নথিপত্র নাশকতার সন্দেহ স্থানীয়দের, তদন্তে প্রশাসন নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ‘পুতুলের বিয়ে’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ইনসাফ আলী (বাবা: মৃত আব্দুল মান্নান) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ইনসাফ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ইনসাফ আলী কাশিনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬