ময়মনসিংহ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২ পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে জমির নথিপত্র নাশকতার সন্দেহ স্থানীয়দের, তদন্তে প্রশাসন নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ‘পুতুলের বিয়ে’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ৪৫ বোতল মদ ও ১টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সর্বমোট বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

গত ​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৫টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ ওয়াহেদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

​একই দিন আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ টহলদল একই গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
​

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

আপডেট সময় ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬