ময়মনসিংহ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২ পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে জমির নথিপত্র নাশকতার সন্দেহ স্থানীয়দের, তদন্তে প্রশাসন নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ‘পুতুলের বিয়ে’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজনের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে।

​গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে সদর থানার একটি দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর গ্রেফতার আসামি মো. জুয়েলকে (৩০) থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুত থাকার তথ্য দেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
​

এ ঘটনায় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. নাইমকে (২৩) একই দিন রাত ২টা ৫ মিনিটে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
​পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামি জুয়েলের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪, ৫ ও ৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় ১২:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬