ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিসেম্বরকে লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বলেন আবুল ফজল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের জুনের মাঝে নির্বাচনের কথা বলেছেন। আমরা প্রথম তারিখটাকে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তারপরও রাজনৈতিক মতৈক্য যেখানে দাঁড়াবে, আমরা সেই মোতাবেক কাজ করবো। নির্বাচনের তারিখটা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে নেই। এখন একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে। এখানে রাজনৈতিক ঐক্যের বিষয় রয়েছে। সেই অনুযায়ী কাজ করবো।

ভুয়া ভোটার তালিকার বিষয়ে এক প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, সাধারণত তিন ধরনের ভোটার আমাদের বেশি বিবেচ্য। প্রথমটি হচ্ছে মৃত ব্যক্তি যাদের নাম এখনও বাদ যায়নি, তাদের নাম বাদ না দেওয়া। দ্বিতীয়টি হলো যারা বাংলাদেশের নাগরিক নন, প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হওয়ার চেষ্টা করেন। আর তৃতীয় হচ্ছে যদি কোনো কারণে দ্বৈত এনআইডি থাকে, যদিও বা এর সম্ভাবনা কম। এর বাইরেও বয়স হয়নি ভোটার হয়েছে। আমরা এই কারণেই এবার বাড়ি বাড়ি যাচ্ছি। ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হবে। এই তালিকা ছাড়াও হালনাগাদ ও যাচাইকরণ কার্যক্রম হাতে নিয়েছি।

আবুল ফজল বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত যেসব সন্দেহ আছে, সেগুলো দূর করার চেষ্টা করবো। জুন মাস শেষ নাগাদ আমরা এই কার্যক্রম শেষ করতে পারবো। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটার তালিকা সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহের অবকাশ আছে। যাচাইকরণের ফলে রিফাইন্ড তালিকা এসে যাবে, ফলে যারা বাদ পড়েছেন তারা সন্নিবেশিত হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ডিসেম্বরকে লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বলেন আবুল ফজল

আপডেট সময় ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫