ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জীবনের শেষ পর্যন্ত ইসলামি আন্দোলনে থাকাই ঈমানের দাবি বললেন ড. রেজাউল করিম

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি এবং রসুলুল্লাহ (স.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর মধ্য থানা জামায়াত আয়োজিত সাবেক সাথি ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 ড. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রকার আবেদন ছাড়াই মনুষ্যত্ব দিয়ে সৃষ্টি করেছেন, অথচ মানুষকে অন্যান্য প্রাণী থেকে অনেক বেশি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তবে বুদ্ধি-বিবেকের দিক থেকে মানুষই সৃষ্টির সেরা।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ রব্বুল আলামিন মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের জন্য আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি ইসলামি আন্দোলনের বাধা-প্রতিবন্ধকতার প্রসঙ্গ টেনে বলেন, ‘ইসলামি আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা রয়েছে, তবে আমাদের সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’

 এছাড়া, তিনি সাবেক ছাত্র আন্দোলনকারীদের প্রতি জীবনের ব্রত হিসেবে দীন প্রতিষ্ঠাকে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

জীবনের শেষ পর্যন্ত ইসলামি আন্দোলনে থাকাই ঈমানের দাবি বললেন ড. রেজাউল করিম

আপডেট সময় ১২:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫