ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি কখনোই স্বৈরাচারের সঙ্গে আঁতাতের রাজনীতি করেনি বললেন রফিক

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি আপস করতে জানে না। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে আঁতাতের রাজনীতি কখনোই করে নাই। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপস করে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিল তা কিন্তু জাতি ভুলে যায়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবুজবাগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিক বলেন, একটি বিশেষ দল দরজার পেছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য সেক্টরসহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার দল বিএনপি সবসময় যেকোনো দুর্যোগে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে দেশকে আরও এগিয়ে নিতে বিএনপি বদ্ধপ্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি কখনোই স্বৈরাচারের সঙ্গে আঁতাতের রাজনীতি করেনি বললেন রফিক

আপডেট সময় ০১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫