ময়মনসিংহ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না জানিয়েছেন গোলাম পরওয়ার এ কে এম আব্দুল আজিজের ৩২তম মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর ইসি নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি, র‌্যাব বিলুপ্ত দুপুরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক ২২০৫ শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ পায়নি জিপিএ-৫ পেয়েও ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার জানিয়েছেন আইনমন্ত্রী ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে সেরা, নালিতাবাড়ীর সাদিয়ার ঝুলিতে ভিসি অ্যাওয়ার্ড শেরপুরে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত, ময়মনসিংহে প্রেরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেগম খালেদা জিয়া পুত্রবধূ পরিচর্যায় অনেকটা সুস্থ

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় হাসিখুশি ও খুনসুটিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন ‘অনেক সুস্থ’। এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

সোমবার (২৭ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবাষির্কী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকে আয়োজিত এক দোয়া মহফিল শেষে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলেই আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট, আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি। তার মুখের হাসি, উনার কথাবার্তায় হাসি দেখেছি। আমি গতকালকে দেখেছি ডা. জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহেদ হোসেন এবং আমিও সেখানে ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে- আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে বসে ডিনার খেয়েছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। আর তিনি গত ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের যন্ত্রণা এবং টর্চার অন্যায় অবিচার অত্যাচার স্লো পয়জনিং এবং পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভেতরে জেলে ছিলেন। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারও সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। এখানে আজ তিনি তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানেই তিনি ৪০ পার্সেন্ট ভালো হয়ে গেছেন। আর বাকি ৬০ শতাংশ ডাক্তারা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। তিনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ তাকে দেখতে চান।

আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকের আহ্বায়ক বাবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না জানিয়েছেন গোলাম পরওয়ার

বেগম খালেদা জিয়া পুত্রবধূ পরিচর্যায় অনেকটা সুস্থ

আপডেট সময় ১০:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫