ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল , মানতে হবে নতুন নির্দেশনা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই পুরোদমে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এখন থেকে অত্যন্ত গুরুত্বের সাথে ক্লাস নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা থাকলেও আইনি জটিলতা ও সরকারি সিদ্ধান্তে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই শিক্ষার্থীরা ছুটিতে যায়। এই দীর্ঘ ছুটির কারণে বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিশেষ কার্যক্রম গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল , মানতে হবে নতুন নির্দেশনা

আপডেট সময় ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬