ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ টাস্কফোর্স কমিটি রক্তাক্ত কলম্বিয়া: মহাসড়কে বোমা বিস্ফোরণে ঝরল ১৪ প্রাণ ট্রাম্পের প্রেস সচিবের বিস্ফোরক মন্তব্য: ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’ যুক্তরাষ্ট্রের অবরোধ অমান্য: আরব সাগর থেকে ইরানি জাহাজ জব্দ করল সেন্টকম সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ: অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আদালতে আজ নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের দিন ধার্য কমতে পারে তাপদাহ, ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের কাশিপুর হইতে গোপালনগর এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আজ রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ সালের বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।‘এরইমধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্র ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে’, যোগ করা হয় এতে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেয়া হচ্ছে। প্রশ্নফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ টাস্কফোর্স কমিটি

এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ১২:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬