ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত টুথপেস্ট ছাড়াও যেসব পণ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে? সিলেটে বড় চালান জব্দ: পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার হলো অর্ধকোটি টাকার বিদেশি মদ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নরসিংদীর শিবপুরে সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসেবে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবী নিয়োগ করে শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে, সে ব্যাপারে সরকারের কিছু বলার নেই। তবে এর কারণে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না।

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ায় হামে এত শিশুর মৃত্যু হয়েছে, সংসদীয় কমিটির কাছে দেওয়া এই বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যা হয়েছে তা সত্যি। তবে এখন সরকার টিকা কার্যক্রম চালিয়ে হামকে নির্মূল করতে চায়।

তিনি আরও বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। এজন্য সরকার বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬