ময়মনসিংহ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন স্কুল ছুটি, টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরপুর প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কুষ্টিয়ায় পীর হত্যা: ‘জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়’—দলীয় নেতাদের দাবি ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা: ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা দেশের একমাত্র তেল শোধনাগার সচল আছে: জ্বালানি মন্ত্রণালয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪০ হবিগঞ্জে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজান পাড়া) গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) ও বারাম মিয়া (৪৮)-কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫) ও মহিবুর রহমান (৪৫)। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় সরসপক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সঙ্গে মজুপক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু ও মহিবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।

অন্যদিকে সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪০ হবিগঞ্জে

আপডেট সময় ১০:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬