ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। কমিশন সূত্রে জানা গেছে, বিসিএস প্রক্রিয়ায় গতি আনতে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করার যে পরিকল্পনা কমিশন হাতে নিয়েছে, ৪৭তম বিসিএস সেই পথেই এগোচ্ছে।

প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রেও পিএসসি রেকর্ড গড়েছিল। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।

এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।

পিএসসি বলছে, বিসিএস জট কমাতে এবং সেশন জটমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ হলে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি

আপডেট সময় ০৯:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬