ময়মনসিংহ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন রিজভী মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের শাস্তির বদলে সাভারের ওসি পদে মেহেরপুরের সাবেক কর্মকর্তা, ক্ষোভে ফেটে পড়েছে মেহেরপুরবাসী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক নারী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে ওই নারীর পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। আজ বুধবার বিকাল পৌনে চারটার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশে কাজিয়াটি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নারীর বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে জানা গেছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশনের ২০০ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকায় বিকাল পৌনে চারটার দিকে রেললাইন পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। হাতে শাখা পরা রয়েছে। তিনি সনাতন ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক নারী

আপডেট সময় ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬