ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরানি জাহাজের ৬ নাবিক মুক্ত, ফিরলেন দেশে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেওয়া হবে জানিয়েছেন মির্জা ফখরুল

দলকে সাংগঠনিকভাবে চাঙা করতে যত দ্রুত সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়। কাউন্সিল হতে কয়েক মাস সময় লাগবে।’এ সময় তিনি আরও বলেন, দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল চাঙা রাখতে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ২ ঘণ্টারও বেশি সময় পর শেষ হয় এই বৈঠক।

এ সময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা

দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেওয়া হবে জানিয়েছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:১৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬