দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও নিহত সাংবাদিক ও তাদের পরিবারের কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রেকর্ড সংখ্যক ৪৫৭ জন সাংবাদিক ও তাদের পরিবারের জন্য এক কিস্তিতে ২ কোটি ৬৮ লাখ টাকা আর্থিক ও চিকিৎসা সহায়তা মঞ্জুর করা হয়েছে। আজ অনুষ্ঠিত ট্রাস্টের বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১৬ মার্চের মধ্যে মঞ্জুরিকৃত অর্থের চেক সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টের নিবেদিতপ্রাণ কর্মীরা এটি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
দায়িত্ব পালনকালীন সময় আহত সাংবাদিকদের জন্য চিকিৎসা সেবায় নতুন দিগন্ত: সরকারি কর্মচারী হাসপাতালে বিশেষ কাউন্টার স্থাপনের মাধ্যমে সাংবাদিকদের দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব ভবন ও বাজেট বৃদ্ধি: ট্রাস্টের নিজস্ব মাল্টিপারপাস ভবনের জন্য জায়গা বরাদ্দ এবং সরকারি বাজেট বৃদ্ধির বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দের জন্য চিঠি পাঠানো হয়েছে।
পরিবহন সুবিধা: ট্রাস্টের জন্য দ্রুত একটি গাড়ি কেনার বিষয়ে বোর্ড চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আশ্বস্ত করেছেন।
এক মাসে তিন বোর্ড সভা: নতুন ইতিহাস : ট্রাস্টের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসের মধ্যে তিনটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেছিলেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এরই মধ্যে এ রমজানে ৪০২ জন সাংবাদিক সন্তানের হাতে বৃত্তির চেক এবং ৬৩ জেলার ২ হাজার সাংবাদিকের ঘরে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য দারিদ্র, দুস্থ, অসহায়, দায়িত্ব পালন করতে গিয়ে আহত, নিহত, ব্যতীত কোন সাংবাদিক এই দান, অনুদানের আওতার বাহিরে থাকবে।
ময়মনসিংহ
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান
হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা
পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’
গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম
আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা
পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
দুস্থ,দরিদ্র,কর্মক্ষম,দায়িত্ব পালন করতে গিয়ে আহত-নিহত সাংবাদিকদের জন্যে ২ কোটি ৬৮ লাখ টাকা চিকিৎসা ভাতা,দান-অনুদান মঞ্জুর !
-
মাটি ও মানুষ ডেস্ক - আপডেট সময় ১১:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- ৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস
আহত-নিহত সাংবাদিকদের কর্মক্ষম চিকিৎসা ভাতা জন্যে ২ কোটি ৬৮ লাখ টাকা দরিদ্র দান-অনুদান মঞ্জুর ! দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে আহত-নিহত সাংবাদিকদের জন্যে ২ কোটি ৬৮ লাখ টাকা চিকিৎসা ভাতা দুস্থ পালন করতে
জনপ্রিয় সংবাদ























