নেত্রকোণা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ উল্লাহ চৌধুরী আলিমের রুহের মাগফেরাত কামনায় গত সোমবার সন্ধ্যা ৭ টায় নেত্রকোণা মোক্তারপাড়া খেলাফত অফিসে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও
মাহফিলে বক্তারা মরহুম আলিমের সংক্ষিপ্ত জীবন ও কর্ম তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন,চৌধুরী আলিম একজন কলম সৈনিক ও ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় কাজ করে গেছেন। এর পাশাপাশি মানুষের কল্যাণে দীর্ঘদিন এলাকার সমস্যা ও উন্নয়নে বিষয় লেখুনির মাধ্যমে জাতীয় ভাবে তুলে ধরেছেন তিনি। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেন সাহসী এই কলম সৈনিককে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে তার পরিবারকে ছবরে জামিল দান করেন।
আলোচনায় অংশ নেন,নেত্রকোণা জেলা খেলাফত আন্দোলনের আহবায়ক মুফতী আব্দুল বারী,জেলা সদস্য সচিব মাওলানা গাজী আব্দুর রহীম রুহী, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনি, নেত্রকোণা পৌরসভার খেলাফত আন্দোলনের আহবায়ক মুহাম্মাদ মুজাম্মেল হোসেন ও সদস্য সচিব মুহাম্মাদ জাকির হোসাইন,মাওলানা মোস্তফা জিহাদী,মাওলানা আব্দুল জব্বার,মাওলানা আবু হানিফা হিরনপুরী,খেলাফত যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি মুসা শেখ, সহসভাপতি হাফেজ কারী আরিফবিল্লাহ্,মুফতি মনির হোসাইন,মুফতি আব্দুল্লাহ,মাওলানা তাফসিরুল্লাহ্,মাওলানা বীন ইয়ামিন,হাফেজ আব্দুল ওয়াদুদ ও ছাত্রনেতা আব্দুল মোতালিব খান ও শরিফুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহ
,
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম
নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন
আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী
রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি
মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নেত্রকোনায় সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ১২:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- ১৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস
অনুষ্ঠিত চৌধুরীর দোয়া মাহফিল নেত্রকোনায় নেত্রকোনায় সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক স্বরণে হাফিজ উল্লাহ
জনপ্রিয় সংবাদ






















