নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নভুক্ত উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরের পরিচালনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ জুন (২০২৬ খ্রিষ্টাব্দ) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ও মন্দিরের সর্বস্তরের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সমর্থনের ভিত্তিতে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক (সুমন)-কে সভাপতি এবং পূর্বধলা বাজারের ধান চাউলের সফল সাধারণ ব্যবসায়ী ও ঠিকাদার বাবু শৈলেন্দ্র চন্দ্র দাস (শৈলেশ)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক বাবু স্বপন চন্দ্র সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে বাবু সুজন দে মনোনীত হয়েছেন।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক যৌথ প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, মন্দিরের পবিত্রতা রক্ষা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তাঁরা নিষ্ঠার সাথে কাজ করবেন। বিশেষ করে উত্তর পূর্বধলা অঞ্চলের সকল স্তরের মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির উল্লেখযোগ্য পদসমূহ:
* উপদেষ্টা: বাবু চন্ডী চরন দাস, বাবু জীবন কৃষ্ণ সাহা ও বাবু গোকুল চন্দ্র দাস।
* সভাপতি: ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক (সুমন)।
* সহ-সভাপতি: স্বপন চন্দ্র সরকার।
* সাধারণ সম্পাদক: শ্রী শৈলেন্দ্র চন্দ্র দাস (শৈলেশ)।
* যুগ্ম সাধারণ সম্পাদক: বাবু স্বপন চন্দ্র দাস ও বাবু নৃপেন্দ্র দাস।
* সাংগঠনিক সম্পাদক: বাবু নেপাল চন্দ্র দাস।
* সহ-সাংগঠনিক সম্পাদক: বাবু শ্যামল চন্দ্রকর (সুখন)।
* কোষাধ্যক্ষ: সুজন দে।
* দপ্তর সম্পাদক: বাবু জ্ঞানেন্দ্র দাস।
* প্রচার সম্পাদক: বাবু অনিল চন্দ্র দাস।
* সম্মানিত সদস্য: বাবু সমর দাস (সাবেক সাধারণ সম্পাদক), বাবু জীবন চন্দ্র দাস ও বাবু পরিমল দাস।
এদিকে পূর্বধলা বাজারের একজন সৎ, নিষ্ঠাবান ব্যবসায়ী ও সফল ঠিকাদার বাবু শৈলেন্দ্র চন্দ্র দাস সাধারণ সম্পাদক এবং ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক সুমনের মতো সজ্জন ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় পূর্বধলা বাজারের ব্যবসায়ী মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিশেষভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী সংগ্রামী দল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী তাঁতী দল পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মানসুরা আক্তার-এর প্রতিনিধি জনাব মো: আব্রাহাম লিংকন।
মন্দিরের সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, এই যোগ্য ও কর্মঠ নেতৃত্বের হাত ধরে উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরটি এলাকার ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক চেতনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 
















