সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে নেত্রকোণায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা)
* ডা. আফরিন সুলতানা, ডেপুটি সিভিল সার্জন
* আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহফুজুল হক এবং নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভাপতির বক্তব্য:
সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ও সচেতন ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো তথ্য বা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কিংবা শেয়ার করার আগে তার সত্যতা নিশ্চিতভাবে যাচাই করে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 
















