ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তান সফরে কুশনার ও উইটকফ: লক্ষ্য দ্বিতীয় দফার আলোচনা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আবারও উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।

গত শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েই ইরানিরা নতুন করে এই সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে এবং হোয়াইট হাউস আশা করছে যে, এবার ফলপ্রসূ আলোচনার মাধ্যমে কোনো চুক্তির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসায়িক সহযোগী থেকে বৈশ্বিক আলোচক হওয়া স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এর আগেও ইরান ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক আগমুহূর্ত পর্যন্ত তেহরানের সঙ্গে তারা আলোচনা চালিয়েছিলেন। তবে ওই হামলার পর তেহরান তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিল, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। সে সময় ভ্যান্স জানিয়েছিলেন, পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলো ইরান প্রত্যাখান করেছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তান সফরে কুশনার ও উইটকফ: লক্ষ্য দ্বিতীয় দফার আলোচনা

আপডেট সময় ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬