ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলায় পুলিশের এক বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।​রবিবার (২৮ জুন) ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বধলা বাজারের ‘বিসমিল্লাহ খাবার হোটেল’-এর সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।​ জাহাঙ্গীর আলম উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান চালান। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের এ ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

পূর্বধলায় ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬