ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

উপজেলার তানোর বাজারের কুঠিপাড়া রোডে অবস্থিত বরেন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। ভবনের চতুর্থ তলায় মিজানুর রহমানের মালিকানাধীন বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের সার্ভার ও কন্ট্রোল রুম রয়েছে।

আটক মেহেদী হাসান উপজেলার কুঠিপাড়া গ্রামের খাজেম আলী ছেলে। ওই তরুণের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে অফিস বন্ধ থাকার সুযোগে ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন মেহেদী। পরে তিনি ভবনের চারতলায় অবস্থিত বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের সার্ভার রুম ও কন্ট্রোল রুমে ঢুকে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ভাঙচুর করেন।

ঘটনাটি টের পেয়ে পথচারীরা পুলিশে খবর দিলে তানোর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। আটক হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন এবং নিজেকে রক্ষার জন্য পাগলের ভান করেন। এ সময় তিনি ছাদ থেকে একটি এসি ফেলে দেন এবং ইট ছুড়ে জনতার ওপর হামলার চেষ্টা করেন বলেও জানা গেছে।

ভাঙচুরের আগে সার্ভার কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন মেহেদী। এ সময় তার কাছে হাতুড়ি, বড় হাঁসুয়া, প্লাসসহ দেশীয় অস্ত্র ছিল। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। জনতার হাতে আটক হওয়ার সময়ই তিনি আহত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়নি। তবে তিনি একজন মৎস্য ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

আপডেট সময় ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬