ময়মনসিংহ , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’ বলেছেন নাহিদ ইসলাম রামিসা হত্যা: ফাঁসির দড়িতে সোহেল রানা ও স্বপ্না আক্তার ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া ​রামিসা হত্যা: জবানবন্দিতে উঠে এল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা এত প্রকল্প হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প হয় না বলেছেন ফখরুল এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বললেন রাশেদ খাঁন সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে জানিয়েছেন চিফ হুইপ ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকসহ কংস নদের বেইলি ব্রিজ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জনভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল পূর্বধলা বিএনপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

নেত্রকোনার পূর্বধলায় মাদক ও জুয়া নির্মূলসহ জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

গত শনিবার (৯, মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা আহ্বান জানানো হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও জুয়া সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অপশক্তি নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অপরাধী যে-ই হোক না কেন আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না। তবে সমাজ সংস্কারে পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অপরাধী শনাক্তকরণ ও অভিযান পরিচালনা সহজ হবে এবং একটি নিরাপদ জনপদ গড়া সম্ভব হবে।”

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি ছাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি খান রাসেল এবং বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. মোশাহিদুর রহমান উজ্জ্বল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জর্জ, ইকরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আল-আমিন শেখ, দৈনিক খবর সব রকম প্রতিনিধি মো. শাহজাহান মিয়া এবং দৈনিক মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। সভায় সাংবাদিকরা এলাকার বিদ্যমান বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন এবং পূর্বধলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা

মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

আপডেট সময় ১১:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬