ময়মনসিংহ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন স্কুল ছুটি, টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরপুর প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কুষ্টিয়ায় পীর হত্যা: ‘জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়’—দলীয় নেতাদের দাবি ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা: ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা দেশের একমাত্র তেল শোধনাগার সচল আছে: জ্বালানি মন্ত্রণালয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজমিস্ত্রির মরদেহ নিখোঁজের ১৮ দিন পর শ্মশানঘাটে মিলল

নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর একটি শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। 

গত মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশানঘাট এলাকায় অজিত নামে স্থানীয় এক ব্যক্তি একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে পুলিশকে জানানো হলে সন্ধ্যায় বদলগাছী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকমারফত নয়নের পরিবার জানতে পারে যে চকবেনী শ্মশানঘাটে নয়নের মরদেহ পড়ে আছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন

রাজমিস্ত্রির মরদেহ নিখোঁজের ১৮ দিন পর শ্মশানঘাটে মিলল

আপডেট সময় ১২:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬