ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

শুধু আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং অভিভাবক-শিক্ষকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

গত শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

তবে এই উন্নয়নের প্রকৃত সুফল পেতে হলে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সন্তানকে বিদ্যালয়ে পাঠানো এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অভিভাবকদের কর্তব্য।

আর সেই শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়।

এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, গৌরীপুরে পাশের হার বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে হবে।

আগামী বছরে ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান ও আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬