ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১ ​কেনিয়ায় তেলের দামবৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ, সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের ৬৫ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ঈমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে ফের বড় সংঘাতের শঙ্কা: ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল চমক জাগিয়ে বিশ্বকাপ দলে নেইমার! কারণ ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’ ​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি! গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা: ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েলি বাহিনী কোন পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামের সঠিক নিয়ম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

এর প্রভাবে বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন (মৌসুমি বায়ু) শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।

এদিকে, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আপডেট সময় ১০:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫