ময়মনসিংহ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন বাধা অতিক্রম করতে না পেরে হরমুজে ফিরলো তেলবাহী জাহাজ বৈশাখী চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটালেন মৎস্যজীবী দল নেতা রেকর্ড ভাঙার পথে স্বর্ণের দাম: দেশের বাজারে আবারও বাড়লো বড়িপ্রতি মূল্য জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা: ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিরছে সরকারি সব সভা “এনসিপিতে যোগ দিয়েই মেয়র পদে লড়াইয়ের ঘোষণা মনজুর আলমের” ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ: সুখবর পাচ্ছেন বাংলাদেশিরা! নানক ও তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন 
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেনাবাহিনী চুপচাপ বসে যে ফ্যাসিবাদী শাসন দেখেছে তার মূলে ছিল বিডিআর বিদ্রোহ বললেন মাহমুদুর রহমান

সবশেষ পনেরো বছরে ফ্যাসিবাদের আমলে গুম খুনের নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে। এমনকি বিডিআর বিদ্রোহেও হাত ছিল শেখ হাসিনা এবং তার পরিবারের। এমনটা বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘গত ১৫ বছর যেই ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি, সেনাবাহিনী চুপচাপ বসে যে ফ্যাসিবাদী শাসন দেখেছে তার মূলে ছিল বিডিআর বিদ্রোহ। আমি বাংলাদেশের একজন নাগরিক এবং গবেষক হিসেবে বিশ্বাস করি বিডিআর বিদ্রোহ না হলে বাংলাদেশ সেনাবাহিনী পনেরো বছরের ফ্যাসিবাদী, ভারতের দালাল শাসন বরদাস্ত করতো না। বরদাস্ত করেছে শুধু বিডিআর ম্যাসাকারের জন্য। কাজেই বিডিআর ম্যাসাকারের প্রকৃত বিচার হওয়া আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলা আবশ্যক। বিডিআর বিদ্রোহকে উপলক্ষ করে যেই ম্যাসাকার করা হয়েছিল তাতে ডিরেক্টলি আওয়ামী লীগ এবং শেখ পরিবারের হাত ছিল। প্রত্যেকের নাম এসেছে। কিন্তু কারো বিচার হয়নি। আর আওয়ামী লীগের হাত থাকা মানেই ভারতেরও হাত ছিল।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও ভারতের মধ্যে কোনো পার্থক্য নাই। যা আওয়ামী লীগ, তাহাই ভারত। কাজেই এরাই মিলিতভাবে বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর মরাল শেষ করে দিয়েছে ঐ ৪৮ ঘন্টার মধ্যে।’

‘ইতিহাস যখন বর্ণনা করবো তখন নিরপেক্ষভাবে ইতিহাস বর্ণনা করবো। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এবং সেই সময়ের বিএনপিকে ভাঙতে ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছিল। কাজেই ডিজিএফআই এর যেই ডিরেক্ট রাজনীতিতে অংশগ্রহণ এটা শুরু হয়েছিল ১/১১ ওর সরকারের সময়,’ বলেছেন সম্পাদক মাহমুদুর রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাধা অতিক্রম করতে না পেরে হরমুজে ফিরলো তেলবাহী জাহাজ

সেনাবাহিনী চুপচাপ বসে যে ফ্যাসিবাদী শাসন দেখেছে তার মূলে ছিল বিডিআর বিদ্রোহ বললেন মাহমুদুর রহমান

আপডেট সময় ১২:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫