ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা—অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অতিথির সামনেই প্রাইজমানির চেক ছুড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই হতাশ থাকেন খেলোয়াড়রা। আবার ম্যাচটা যদি হয় ফাইনাল, তাহলে হতাশার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।

গতকাল এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ ‍উইকেটে হারার পর এমন অবস্থাই হয়েছিল পাকিস্তান দলের। ফাইনাল হেরে যখন মন খারাপ, তখনই আবার শুরু হয়েছে নানা নাটকীয় ঘটনা।

চ্যাম্পিয়ন ভারত এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত ট্রফি না নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ট্রফি ছাড়াই মাঠে উদযাপন করেছেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। এমন ঘটনা কোনো টুর্নামেন্টে এবারই প্রথম দেখা গেল।

রানার্স আপের পুরস্কার অবশ্য নিয়েছে পাকিস্তান। তবে আর্থিক পুরস্কারের চেক নেওয়ার পর হতাশাই প্রকাশ করেছেন দলের অধিনায়ক সালমান আলি আঘা। এতটাই যে প্রাইজমানির চেক নেওয়ার পর তা অতিথির সামনে ছুড়ে মারেন তিনি। ৭৫ হাজার ইউএস ডলারের চেকটি নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে নেওয়ার পর মঞ্চ ছাড়ার সময় ছুড়ে ফেলে দেন সালমান।

পরে মুচকি হাসতে হাসতে মঞ্চ ছাড়েন সালমান। তার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা এখন ভাইরাল। ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটে এবার অনেক অসৌজন্যমূলক ঘটনা ঘটেছে। এশিয়া কাপে যেমন ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানো, প্রেস কনফারেন্স বাতিল, অতিথির কাছ থেকে ভারতের পুরস্কার না নেওয়া এবং সালমানের এমন ঘটনা উল্লেখযোগ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

অতিথির সামনেই প্রাইজমানির চেক ছুড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক

আপডেট সময় ০২:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫