ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক ভারতে একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙা হলো মসজিদ ও মাজার পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম বলেছেন জামায়াত আমির

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না কথা দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা জানান।

পথসভায় জামায়াতের আমির বলেন, ‘দোষারোপ, তোষামদি, ধোঁকা–মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘৫ তারিখের আগপর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পর আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি—এ দেশে সবাই সমান, অধিকারও সমান।’

এর আগে সন্ধ্যা থেকেই  মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ পথসভাকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাস স্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এপিবিএন সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী

অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম বলেছেন জামায়াত আমির

আপডেট সময় ১০:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬