ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক ভারতে একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙা হলো মসজিদ ও মাজার পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অতীত নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না আমরা বললেন জামায়াত আমির

সারা বাংলাদেশকেই আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই-এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। 

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি জানিয়ে জামায়াতের আমির বলেন, এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে, ভোটে, তাহলে আমরা ইনশা আল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

জানা যায়, এদিন বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলাসমাবেশ করবেন শফিকুর রহমান। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ (হারম্যান মেইনার স্কুলের পেছনে) গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ পড়ে মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী

অতীত নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না আমরা বললেন জামায়াত আমির

আপডেট সময় ০৩:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬