ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনুদান বাড়ল সরকারি কর্মচারীদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

সরকারি কর্মচারীদের জন্য কল্যাণ অনুদানের হার বাড়ানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদানও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

অন্যদিকে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর জন্য ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। 

এ ছাড়া যৌথ বীমার এককালীন অনুদান ২ লাখ থেকে ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা ২ হাজার থেকে ৩ হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব অনুদানের ব্যয় বরাদ্দ করা অর্থ এবং নিজস্ব রিসোর্স থেকে করতে হবে। অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। অনুদান দেয়ার ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

অনুদান বাড়ল সরকারি কর্মচারীদের

আপডেট সময় ০৯:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫