ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে:সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতি অনুসরণ করেই প্রাথমিক শিক্ষায় আসছে সংস্কার:ববি হাজ্জাজ ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ, নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক স্থানীয়দের বহুল প্রতীক্ষিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ার প্রবেশপথের বেইলি ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবার্ষিকী রাসূলুল্লাহ ﷺ এর জীবনের অলৌকিক নিদর্শনসমূহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে:সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় ‘সাবরিনা মঞ্জুর’ নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঝড়ে মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে যেমন প্রথমে ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারও ঠিক সেই কাজটিই করেছিল বলে উল্লেখ করেন তিনি। এখন বর্তমান সরকার সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না এবং সে সময় ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। তবে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় তাদের গ্রহণযোগ্যতা যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি।

সমাজের বড় দুই সমস্যা হিসেবে দুর্নীতি ও মাদককে চিহ্নিত করে তিনি বলেন, সমাজে মাদকাসক্তি বাড়ছে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা এবং বিকেলে খেলাধুলায় যুক্ত থাকলে সহজেই মাদক থেকে দূরে থাকতে পারবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে লাইব্রেরিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে:সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬