ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি: উত্তাল লেবানন সীমান্ত আইপিএলে অবিশ্বাস্য ইতিহাস: ১ রানের সুপার ওভারে কলকাতার অবিশ্বাস্য জয়! টানা বৃষ্টিতে ধুয়ে গেল ঢাকার দূষণ: বায়ুমানের সূচকে বড় পরিবর্তন প্রধানমন্ত্রী যশোরের পথে ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের বড় চাল: এবার সহায়তার জন্য বেইজিংয়ের দ্বারস্থ নেতানিয়াহুকে হটাতে এককাট্টা বিরোধীরা: বড় ধরনের রাজনৈতিক সংকটে ইসরায়েল প্রধানমন্ত্রী আজ যশোর যাচ্ছেন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস: কমবে তাপমাত্রা, জনজীবনে স্বস্তির আভাস সকাল সকাল তীব্র ঝড়ের আভাস: ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ​আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: লাঠিচার্জে সড়ক থেকে সরলেন শ্রমিকরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অন্ধকার হার মানল শিক্ষার কাছে: মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিলেন মিঠাপুকুরের শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

গত রোববার (২৬ এপ্রিল) উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওইদিন শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্রটির সচিব ও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা থাকলেও বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, কেন্দ্রসচিব আগে থেকে বিষয়টি তাকে জানাননি। পরে জানানো হলে তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটের মতো বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি: উত্তাল লেবানন সীমান্ত

অন্ধকার হার মানল শিক্ষার কাছে: মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিলেন মিঠাপুকুরের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬