ময়মনসিংহ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয় বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত বেনাপোল-পেট্রাপোল বন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ খুলনার রূপসায় চা-দোকানের সামনে যুবককে গলা কেটে হত্যা ঠাকুরগাঁও সীমান্তে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী আটক ব্রহ্মপুত্র নদের তীরে চিলমারী নদী-বন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইন উপদেষ্টা:৩ নভেম্বরের মধ্যে মূল ভবনে চলবে জুলাই গণহত্যার বিচার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

৩ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ পরিদর্শননে এসে একথা জানান আইন উপদেষ্টা।

এ সময়, মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে করা বৈঠক এবং রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। সংস্কার কাজ পরিদর্শনে তার সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাসহ ৪৬ জনের গেফতারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে ।

এর আগে, গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন– শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আকম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আইন উপদেষ্টা:৩ নভেম্বরের মধ্যে মূল ভবনে চলবে জুলাই গণহত্যার বিচার

আপডেট সময় ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪