ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

আইপিএল ইস্যুর কারণে বাংলাদেশ–ভারত বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে—এমন কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

গত রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। আমরা সব দেশের সঙ্গে উদার বাণিজ্য করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ দেশ-নির্দিষ্ট কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যনীতির পক্ষেই আছি।”

ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, ভারতের সঙ্গে নেওয়া বিভিন্ন ট্রেড মেজারের কোনো প্রভাব পড়েছে কি না, সেটিও সরকার পর্যবেক্ষণ করছে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “শর্ত শিথিল করে ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। খসড়া আমদানি নীতি খুব শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬