ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর বিস্ফোরক মামলায়

ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় সদ্য নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুর ১টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এই আদেশ দেন।

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ বলেন, আজ ছিল হাইকোর্ট থেকে পাওয়া জামিনের শেষ দিন। এজন্য ২২ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক অসুস্থ বিবেচনায় নবাব আলী (৬৫) নামে এক আসামির জামিন মঞ্জুর করলেও বাকি ২১ জনের আবেদন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ পাহারায় আসামিদের আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এছাড়া জামিন বাতিল হওয়া অন্য নেতাকর্মীরা হলেন- আবুল বাসার শেখ, বাদশা সিকদার, আসলাম মোল্লা, তাবিবুর রহমান, সেলিম শেখ, আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান তালুকদার, সুলতান মাহমুদ, আজিজ খন্দকার, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, সৈয়দ আশরাফ আলী, আবুল হোসেন ও হাসান মিয়া।

আলফাডাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে ও বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলায় আরও আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর বিস্ফোরক মামলায়

আপডেট সময় ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫