ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক ভারতে একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙা হলো মসজিদ ও মাজার পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ ​ভাঙ্গায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ তরুণের মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ ৩ বার ক্ষমতায় এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে বললেন জামায়াত আমির

আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায় এসে দেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর জনগণ যে স্বপ্ন দেখেছিল, আওয়ামী লীগের শাসনামলে তার বাস্তবায়ন হয়নি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘যুব ম্যারাথন’ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শাসনকাল তুলে ধরে তিনি বলেন, ‘৭২ থেকে ৭৫, ১৯৯৬ এবং ২০০৯—এই তিন দফায় তাদের ক্ষমতায় থাকার সময়ে বাংলাদেশের এমন কোনো জনপদ নেই, যেখানে তাদের হাতে মানুষ মারা যায়নি। এমন কোনো জায়গা নেই, যেখানে মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়নি। একটি প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীতে একজন মাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছিল।’

মুক্তিযুদ্ধ-পূর্ব ও পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘১৯৭১ সালে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতা একবুক আশা আর চোখভরা স্বপ্ন নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ ভেবেছিল দেশ সব ধরনের বৈষম্য থেকে মুক্ত হবে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীনতার পরবর্তী শাসকগোষ্ঠী জনগণের সেই আশা পূরণ করতে পারেনি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ থাকার পরও রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। তাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে, মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে শত শত মানুষের লাশ মাঠে-ঘাটে পড়ে ছিল, দাফনের ব্যবস্থাও ছিল না। সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল।’

যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতের সব বস্তাপচা রাজনীতিকে পায়ের নিচে ফেলে দিতে হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি দরকার—যে রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ ও মামলাবাজির বিপক্ষে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। এই বিজয়ের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, যুবকরাই তাদের প্রতিহত করবে।’

নির্বাচন কমিশনের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো আনুকূল্য চাই না। কিন্তু কমিশন যদি কারও প্রতি সামান্য আনুকূল্যও দেখায়, তা বরদাস্ত করা হবে না। শপথ অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার দায়িত্ব কমিশনকেই পালন করতে হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি

আওয়ামী লীগ ৩ বার ক্ষমতায় এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে বললেন জামায়াত আমির

আপডেট সময় ০২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫