ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা ঢাকাসহ যেসব জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস বন্যার নির্মমতা: দাফনের জায়গাটুকুও নেই, লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে পানিতে ​ নগদ দশ লক্ষ টাকা নিয়ে পা/লি/য়ে গেল মাগুরার সুন্দরী রুনা লায়লা পূর্বধলায় জলাবদ্ধতা নিরসনে এমপি মানসুরা আলমের পক্ষে হিরনপুর বাজার পরিদর্শন ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার নেত্রকোনার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ১০ সশস্ত্র আনসার মোতায়েন, ইনকিলাবের সংবাদের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন, ‘মিথ্যা ও মনগড়া তথ্য প্রকাশের’ অভিযোগ ​বৃষ্টিতে নাকাল রাজধানী: জলাবদ্ধতায় চরম ভোগান্তি, স্থগিত একাধিক স্কুলের পরীক্ষা কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল আর্জেন্টিনা? জানুন কারণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আপিলের ৫ম দিনের শুনানি চলছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগে পঞ্চম দিনের মতো শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) একই বেঞ্চে চতুর্থ দিনের শুনানি শেষে কার্যক্রম মুলতবি করা হয়। সেদিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

ওইদিন শুনানিকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন তোলেন—রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা। পাশাপাশি, একই সময়ে তত্ত্বাবধায়ক সরকার চালু হলে সেটি অন্তর্বর্তী সরকারের সংজ্ঞায় পড়বে কি না—এ বিষয়ে রায়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলেও মত দেন রিটকারীদের আইনজীবীরা।

এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের বেঞ্চে শুরু হয় চূড়ান্ত শুনানি। সেদিন সকালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। পরে বিএনপি, জামায়াত এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও তাদের বক্তব্য উপস্থাপন করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজন করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট ওই রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

আপিলের ৫ম দিনের শুনানি চলছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে

আপডেট সময় ১১:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫