ময়মনসিংহ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফরিদপুর উপজেলায় পাবনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে চোরাই মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ! দেশের সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন বদলে যাচ্ছে সময়সূচি: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে বছরের শেষ দিনে ​ট্রাইব্যুনালে দীপু মনি, শাকিল আহমেদ ও মোজাম্মেল বাবু: শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুনানি জামায়াত সেক্রেটারি মালয়েশিয়া গেলেন মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ পূর্বধলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবাসন ভাতার দাবিতে ভবন ঘেরাও,১৩ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি–কোষাধ্যক্ষ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আবাসন ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর ২০তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ রয়েছেন।

গত রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা তারা অবরুদ্ধ ছিলেন।

এর আগে এদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সকালে ভাতার দাবিতে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলা ভবন, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে মিছিল করে প্রশাসনিক ভবন ঘেরাও করেন।

কোষাধ্যক্ষ আরও বলেন, ‘আমার একার সিদ্ধান্তে কোনো কিছু হবে না। এটি এক মিনিটে নেওয়ার মতো সিদ্ধান্তও নয়। আমরা কমিটির সবার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করব।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ২০তম ব্যাচের একটি প্রতিনিধিদল কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা করছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইনস্টিটিউট অব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘আমাদের দাবি—সম্পূরক বৃত্তির প্রথম কিস্তিতে ২০তম ব্যাচকে অন্তর্ভুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সংগীত বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদ হাসান বলেন, নীতিমালা অনুযায়ী ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি দেওয়ার কথা। ২০তম ব্যাচকে অন্তর্ভুক্ত করলেও ৭০ শতাংশ পূরণ হয় না, কিন্তু প্রথম কিস্তিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্য ভবনের ভেতরেই অবস্থান করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর উপজেলায় পাবনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আবাসন ভাতার দাবিতে ভবন ঘেরাও,১৩ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি–কোষাধ্যক্ষ

আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬