ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু জয়পুরহাটে ৭৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মুসাদ্দিককে প্রকাশ্য হুমকি: ‘দাঁত ফেলে দেব’

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পথ রোধ করে হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. আলাউদ্দিনের বিরুদ্ধে। তবে প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করে একে মিথ্যা প্রচারণা হিসেবে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।

গত বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুসাদ্দিক আলী এই অভিযোগ করেন। ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে নির্বাচিত এই ডাকসু নেতার ভাষ্যমতে, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তিনি যখন কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাচ্ছিলেন, তখন আলাউদ্দিন ও তার সহযোগীরা পথ রোধ করে দাঁড়ান। মুসাদ্দিক বলেন, ‘আমি তাকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি আমার দাঁত ফেলে দেওয়ার ভয় দেখান এবং মারতে উদ্যত হন।’

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, মুসাদ্দিক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও ভিত্তিহীন প্রপাগান্ডা ছড়িয়েছেন এবং সেই বিষয়ে তিনি কেবল জবাব চেয়েছেন। আলাউদ্দিনের দাবি, ‘আমিও বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমার নামে ছড়ানো মিথ্যা তথ্যের ব্যাখ্যা চাওয়া কোনো অন্যায় হতে পারে না। প্রাণনাশের হুমকির বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

মুসাদ্দিককে প্রকাশ্য হুমকি: ‘দাঁত ফেলে দেব’

আপডেট সময় ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬