ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ঢাকা জেলায় টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল,

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরালনেত্রকোনায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন দেওয়ার পর তিনজন যুবককে ঘটনাস্থল থেকে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

ঘটনার পর বুধবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভে পোড়া দাগ দেখতে পান এবং বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা জানান, রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।এদিকে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।পুলিশ আরও জানিয়েছে, ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল,

আপডেট সময় ০৯:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬